
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী স্থায়ী হয় বৈঠকটি।আজ মঙ্গলবার এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়,ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) রাজেশ উইকে।সুনীল শুভরায় জানান, দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে দু’দেশের মধ্যে সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি নিয়ে কথা হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল। তারা (ভারত) অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরাও অভিন্ন মত ব্যক্ত করেছি।