News71.com
 Bangladesh
 19 Jul 18, 07:00 PM
 366           
 0
 19 Jul 18, 07:00 PM

ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ।।

ঢাকায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ।।

নিউজ ডেস্কঃ তীব্র তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকা। আজ ঢাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।পাশাপাশি, বৃষ্টিহীন দিন হবার কারণে বাতাসে আর্দ্রতা ছিল বেশি। তাই গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকায় বৃষ্টি হচ্ছে না।এ অবস্থা কাটতে দু-একদিন লাগবে।এদিকে, গতকাল বুধবার এই তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।এর আগে, ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকের সর্বোচ্চ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন