News71.com
 Bangladesh
 21 Jul 18, 12:31 PM
 247           
 0
 21 Jul 18, 12:31 PM

রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি অনুষ্ঠান, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করতে আগামীকাল রবিবার যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দিনটি উদযাপনে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মো. হামিদুর রহমান, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের রাস্তাঘাট সংস্করণ ছাড়াও অনুষদ ভবনের করিডোর সংস্কার, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করাসহ ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ সব দোকানপাট। ৪৩৮৬ অ্যালামনাই এবং তাদের পরিবারসহ মোট ৫০০০ লোকের আসনের ব্যবস্থাসহ অনুষ্ঠানের প্যান্ডেল ও স্টেজের কাজ সম্পন্ন হয়েছে। গাড়ি পার্কিং, আবাসন ব্যবস্থা, খাবার বিতরণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক হাওর ও চর উন্নয়ন ইনন্সিটিউটের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ফলক প্রস্তুত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন