News71.com
 Bangladesh
 22 Jul 18, 05:22 AM
 281           
 0
 22 Jul 18, 05:22 AM

পাঁচ দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা আলী ঢাকায়

পাঁচ দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা আলী ঢাকায়

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী। পাঁচ দিনের সফরে শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এই এমপি। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে তার সফর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিলেন। এই দুই দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন