
নিউজ ডেস্কঃ প্রচণ্ড বাতাসের কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ রোববার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়। শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নৌ চলাচল শুরুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়। পরে বাতাসের তীব্রত কমলে নদীতে ঢেউ কমে যাওয়ায় রোববার সকাল সোয়া ৭টা লঞ্চ চলাচল শুরু হয়েছে।