News71.com
 Bangladesh
 22 Jul 18, 08:10 AM
 269           
 0
 22 Jul 18, 08:10 AM

কোনো শর্ত মেনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।। ওবায়দুল কাদের

কোনো শর্ত মেনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তিসহ চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে-বিএনপিপন্থি বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন আহমদের এমন বক্তব্যের প্রেক্ষিতে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন,কারও কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে কারও সঙ্গে কোনো সংলাপেরও প্রয়োজন নেই বলে সরকার মনে করছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন