News71.com
 Bangladesh
 22 Jul 18, 08:16 AM
 215           
 0
 22 Jul 18, 08:16 AM

পাঁচ দিনের সফরে আজ ভারত সফরে যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

পাঁচ দিনের সফরে আজ ভারত সফরে যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

নিউজ ডেস্কঃ পাঁচ দিনের সফরে আজ ভারতের দিল্লি যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এ সফর করছেন। আজ রবিবার সকালে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।এরশাদের ভারত সফরকালে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার। আগামী ২৬ জুলাই এরশাদ দেশে ফিরবেন।পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, দিল্লি সফরে এরশাদ বিজেপি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে দেখা করবেন।গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা এরশাদের বাসভবনে তার সাথে দেখা করেন। এ সময় তিনি ভারত সরকারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন