News71.com
 Bangladesh
 22 Jul 18, 01:57 PM
 338           
 0
 22 Jul 18, 01:57 PM

রাবির ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আবারও পরিবর্তন।।

রাবির ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আবারও পরিবর্তন।।

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আবারও বেশ কয়েকটি পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির দ্বিতীয় সভায় ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন যোগ্যতা, ইউনিট পূনর্বিন্যাসসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে কমিটির প্রথম সভায় গৃহীত লিখিত পরীক্ষা ও প্রতি ইউনিটে ১৬ হাজার ভর্তিচ্ছুকে পরীক্ষায় বসার সুযোগ দেয়ার সিদ্ধান্তটি বহাল রয়েছে। আজ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করে বলেন,ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চুড়ান্ত হবে। সেই সভায় এসব সিদ্ধান্তের কিছু পরিবর্তন আসতে পারে বলে জানান তিনি। এর আগে ৫ জুলাই অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির প্রথম সভায় এমসিকিউর পরিবর্তে প্রতি ইউনিটে ফলাফলের ভিত্তিতে ১৬ হাজার শিক্ষার্থীর ১০০ নম্বরের লিখিত পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত দ্বিতীয় সভায় বহাল রাখা হয়েছে। তবে প্রথম সভায় ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও দ্বিতীয় সভায় তা বাড়িয়ে ৫টি ইউনিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক...

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন