News71.com
 Bangladesh
 22 Jul 18, 01:58 PM
 282           
 0
 22 Jul 18, 01:58 PM

আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি শুরু।।

আগামীকাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি শুরু।।

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স সমূহে ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন আমাগীকাল ২৩ জুলাই সোমবার বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২৫ জুলাই রাত ১২টা পর্যন্ত। ২য় পর্যায়ে প্রাথমিক আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই ৩০ জুলাই থেকে ২ আগস্ট তারিখের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন