News71.com
 Bangladesh
 23 Jul 18, 05:28 AM
 243           
 0
 23 Jul 18, 05:28 AM

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যায়।।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যায়।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ সোমবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।এ ছাড়াও আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন