News71.com
 Bangladesh
 23 Jul 18, 01:27 PM
 674           
 0
 23 Jul 18, 01:27 PM

তীব্র তাপদাহের মধ্যে"অবশেষে দেখা মিললো সস্তির বৃষ্টি।।  

তীব্র তাপদাহের মধ্যে

মিথুন কুমার: তীব্র তাপদাহের মধ্যে ঢাকা-খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় মিলেছে স্বস্তির বৃষ্টি। আজ সোমবার সকাল থেকে ভারি বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। খুলনা অঞ্চলের উপর দিয়ে গত কয়েকদিন বইছে তীব্র তাপদাহ। তাপমাত্রা উঠানামা করছিল ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ব্যাহত হচ্ছিলো মানুষের স্বাভাবিক কাজ। তীব্র গরমে ছাএ-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, কর্মজীবি মানুষরা অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। এমন পরিস্থিতিতে হঠাৎ এই স্বস্তিদায়ক বৃষ্টিতে বেজায় খুশি মানুষ।

এদিকে আজ সোমবার স্বস্তির বৃষ্টিতে অনেকের গা ভিজাতে দেখা যায়। ছোট ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়িও করেছে। খুলনার দৌলতপুর এলাকার কলেজ ছাত্র লিটন সরকার নিউজ ৭১" ডট কম"কে বলেন, গত কয়েকদিনের গরমে বেজায় কষ্ট পেয়েছি। লেখাপড়াও করতে পারিনি। গরমে রুমের মধ্যে থাকায় দায় হয়ে পড়ে। তবে আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি এনে দিয়েছে মনে। অন্যদিকে বৃষ্টিতে প্রকৃতি শীতল হওয়ার পাশপাশি উপকার হয়েছে খুলনার মাছ ও সবজি ও আমন ধান চাষের চাষির। তীব্র তাপদাহের কারণে সেচ খরচ বাড়ছিল সবজি চাষিদের। আজ ভারী বৃষ্টিতে এসব সংকট বেশখানিকটা কেটে যাবে বলে আশা করা যাবে। অপরদিকে, ভারী বর্ষণের কারণে খুলনা শহরের নিম্নঅঞ্চল বিশেষ করে, রয়েলের মোড়, ফেরি ঘাট মোড়,সার্কিট হাউজসহ বেশ কিছু এলাকার রাস্তায় পানি জমে যায়। এতে পথযাত্রীসহ স্থানীয়দের বেশ বেগ পেতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন