
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।বদলিকৃত পুলিশ সুপারগণ হলেন- সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আনিছুর রহমানকে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তীকে পুলিশ সুপার সিরাজগঞ্জ, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনকে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশের পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে পুলিশ সুপার মাদারীপুর ও অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে পুলিশ সুপার মেহেরপুর হিসেবে বদলি করা হয়েছে।