News71.com
 Bangladesh
 26 Jul 18, 06:53 PM
 288           
 0
 26 Jul 18, 06:53 PM

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।মায়ের মমতা ও বোনের ভালোবাসা দিয়ে দেশ ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা টেংলাহাটায় আর.আই.এম ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা অ্যাকাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক উন্নয়ন ও স্থিতিশীতলার বজায় রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।টেংলাহাটা আর.আই.এম ডিগ্রি কলেজ চত্ত্বরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।পরে তিনি উদগাড়ি আঞ্চলিক মহিলা কলেজের চারতলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন