News71.com
 Bangladesh
 28 Jul 18, 07:06 PM
 248           
 0
 28 Jul 18, 07:06 PM

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে গণডাকাতি।।২০ জেলেকে অপহরণ

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে গণডাকাতি।।২০ জেলেকে অপহরণ


নিউজ ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে গণডাকাতিসহ ২০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় এফবি মা-জননী ও এফবি ইমরান নামে দুটি ট্রলারে হানা দিয়ে মালামাল লুটে করে জেলেদের অপহরণ করে তারা। জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা জেলে বহরে হামলা চালিয়ে গণডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। বনদসুরা ডাকাতি শেষে ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। উল্লেখ্য এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, দুবলারচর এলাকায় জেলে বহরে গণডাকাতি শেষে বনদস্যুরা ২০ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণে খবর পাওয়ার পর সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন