News71.com
 Bangladesh
 28 Jul 18, 07:20 PM
 1666           
 0
 28 Jul 18, 07:20 PM

সংসদের দক্ষিন প্লাজায় কাল প্রয়াত এমপি সুজার জানাজা ।। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

সংসদের দক্ষিন প্লাজায় কাল প্রয়াত এমপি সুজার জানাজা ।। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দশম জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সদ্য প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজার নামাজে জানাজা আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সাংসদ সুজার জানাজা নামাজে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন।এটা এমপি সুজার মৃতদেহের দ্বিতিয় জানাজা। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার পর সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরে অবস্থানরত আওয়ামী লীগের নেতৃবন্দসহ অসংখ্য বাংলাদেশী মানুষ ঐ জানাজার অংশগ্রহণ করেন। এরপর গতকাল শনিবার সন্ধ্যায় বিমানযোগে সিঙ্গাপুর থেকে মোস্তফা রশিদী সুজার মরদেহ দেশে আনা হয়। সংসদ ভবনের জানাজা শেষে আজ দুপুরেই হেলিকপটারযোগে তার মরদেহ খুলনায় নেয়া হবে। সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ তাদের প্রিয়নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন । পরে খুলনা সার্কিট হাউজ ময়দানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। খুলনার জানাজায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড: মসিউর রহমান, খুলার মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীর পিতার ভ্রাতুস্পূত্র সাংসদ শেখ হেলাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন