
নিউজ ডেস্কঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ থেকে ৪৯টি বিরল প্রজাতির তক্ষকসহ চার পাচারকারীকে আটক করেছে র্যা৯ব-৪ এর একটি দল। গতকাল শনিবার(২৮ জুলাই) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করে র্যাচব। পাচারকারীরা হলেন মো. হায়দার (৫২), সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯), হারুনুর রশিদ (৪৩)। এসময় ভ্রাম্যমাণ আদালত চারজনকেই জেল-জরিমানা প্রদান করে। র্যা ব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমারের উপস্থিতিতে র্যানব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটককৃতরা সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য।
ভ্রাম্যমান আদালতে আটককৃত মো. হায়দার ও সাগর গাজী ৬ মাস করে কারাদণ্ড প্রাপ্ত হন। অপর আটক সাগর গাজী ২০ হাজার হারুনুর রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। র্যা ব জানায়,আটককৃতরা তক্ষকগুলি রাঙামাটি জেলা হতে স্থানীয়দের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে। গ্রেফতারকৃত আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধারকৃত তক্ষকগুলি বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে।