News71.com
 Bangladesh
 30 Jul 18, 05:21 AM
 467           
 0
 30 Jul 18, 05:21 AM

আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে।।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে।।

নিউজ ডেস্কঃ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুর ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফ ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঈশ্বরদী ১১২ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন