News71.com
 Bangladesh
 30 Jul 18, 08:07 AM
 227           
 0
 30 Jul 18, 08:07 AM

নৌমন্ত্রীর পদত্যাগ চান শিক্ষার্থীরা।।

নৌমন্ত্রীর পদত্যাগ চান শিক্ষার্থীরা।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা।আজ সোমবার সকাল সেয়া ১০টা থেকে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ক্যান্টনমেন্ট এলাকার বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।এ সময় তাদের দাবি করে, আমাদের সহপাঠীদের রাস্তায় পিষিয়ে মারছে অন্যদিকে নৌমন্ত্রী হাসছেন। তিনি অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সড়ক দুর্ঘটনাকে তুলনা করেছেন। মন্ত্রী পদত্যাগ করুক, আদালত দোষীদের ভালোভাবে বিচার করতে পারবে।শিক্ষার্থীরা এ সময় ছাত্র হত্যার বিচার চাই/ উই ওয়ান্ট জাস্টিস/ চলার পথটা যদি বিপদজনক হয় তাহলে দেশ সামনে এগুবে কী করে? বাস নিয়ে প্রতিযোগিতামূলক ড্রাইভিং বন্ধ করুন/ ক্ষমতার জোরে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা’-এমন লেখাযুক্ত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিচ্ছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বিক্ষোভে অংশ নিতে থাকে। দুপুর ১২টা নাগাদ বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছে।এদিকে পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার সাংবাদিকদের জানান, রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষসহ সকলের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাবার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন