News71.com
 Bangladesh
 30 Jul 18, 03:36 PM
 331           
 0
 30 Jul 18, 03:36 PM

সাহিত্য মানুষকে সমৃদ্ধ করে ।। ডা.দীপু মনি

সাহিত্য মানুষকে সমৃদ্ধ করে ।। ডা.দীপু মনি


নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, সাহিত্য মানুষকে সমৃদ্ধ করে। সাহিত্য মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই আমরা সাহিত্যচর্চার মাধ্যমে আরো এগিয়ে যাবো। বর্তমান সময়ে মনে হয়েছিল, কাগজের পত্রিকা হারিয়ে যাবে, কিন্তু এখন দেখছি আরো বেড়েছে। পত্রিকার মাধ্যমেই আমরা সাহিত্যচর্চার সুযোগ পাচ্ছি, যোগ করেন দীপু মনি। আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর লিটলম্যাগ ফোরামের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে কল্পে গল্পে ইলিশ ও যাপনে-উদযাপনে ইলিশ নামে দু’টি গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ড.দীপু মনি আরো বলেন, চাঁদপুরের সাহিত্যপ্রেমিদের দেখলে আমার খুবই ভালো লাগে। সাহিত্যচর্চার জন্য আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমার ইচ্ছা ও চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঈনুল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন