News71.com
 Bangladesh
 30 Jul 18, 05:10 PM
 373           
 0
 30 Jul 18, 05:10 PM

ভোট সুষ্ঠু হয়েছে, আমরা সন্তুষ্ট ।।সিইসি কে এম নুরুল হুদা  

ভোট সুষ্ঠু হয়েছে, আমরা সন্তুষ্ট ।।সিইসি কে এম নুরুল হুদা   

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কিছু অনিয়ম ছাড়া বরিশাল, রাজশাহী, সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেছেন,সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে। আমরা সন্তুষ্ট। আজ সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন–পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন। তিনি বলেন,যেখানে সমস্যা হয়েছে,সেখানে তো আমরা ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া যেসব কেন্দ্রের বিষয়ে অভিযোগ এসেছে,তা তদন্ত হবে।

সিইসি বলেন,রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন মোট ১৩৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র ব্যতীত বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন,বরিশালের ১২৩ কেন্দ্রের মধ্যে সকালের দিকে কিছু বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা বিস্তারিত তথ্য নিয়েছি। এ বিষয়ে একটি কেন্দ্র বাতিল ঘোষণা করা হয়েছে সকালেই। আরও ১৫টি কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ওই কেন্দ্রসগুলোর ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীকালো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিশাল সিটিতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব মেয়র প্রার্থী ভোট বর্জন করেছে,এ ব্যাপারে ইসির বক্তব্য চাইলে চাইলে সিইসি বলেন,এটা তো তাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে অনিয়ম তো সেখানে হয়েছে। তার জন্য আমরা ১৫টি কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করেছি। এটা তো বড় ধরনের শঙ্কা। এ ছাড়া অন্যগুলোর ব্যাপারে আমরা ওই রকম অনিয়মের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিছু পাইনি। বরিশালে মেয়র প্রার্থী মনীষাকে লাঞ্ছিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন,আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল সার্বিক নিরাপত্তার জন্য। তিনি (মনীষা) মামলা করতে পারেন,আদালতের কাছে যেতে পারেন। অভিযোগ পেলে মেয়র প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে কি না,সেটা আমরা তদন্ত করব।

বরিশালের ভোট বয়কট করা প্রার্থীরা পুনরায় ভোট গ্রহণের লিখিত আবেদন জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। এটা আপনারা কীভাবে দেখছেন,জবাবে সিইসি বলেন,তারা আবেদন করেছেন আমরা সেটা জেনেছি। কিন্তু পুনরায় ভোট গ্রহণ করার মতো অবস্থা আমরা সেখানে পাইনি। তিনি আরও বলেন,মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনই বলা মুশকিল। কারণ ভোট গণনা এখনো চলছে। রাজশাহীতে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ভোট না দেওয়ার ব্যাপারে আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন,সেটা তার ব্যাপার,কীভাবে নিয়েছেন। আমাদের কাছে যে তথ্য,তাতে কোনো অনিয়ম হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন