
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে ২০১৭ সালের ২য় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার (২০১০-২০১১, ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের) গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার (২ আগস্ট) থেকে আবেদন ফরম পূরণ শুরু হবে।একই সঙ্গে ২০১৮ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ আগামী সোমবার (৬ আগস্ট) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (৯ আগস্ট) পর্যন্ত চলবে।বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/honours)-থেকে জানা যাবে।আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।
এদিকে, এনইউ’র মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে চলবে আগামী সোমবার (৬ আগস্ট) রাত ১২ টা পর্যন্ত। যেসব প্রার্থী- (ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি (খ) ভর্তি বাতিল করেছে (গ) যে সব প্রার্থীর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চিত করা হয়েছে, সে সব প্রার্থী মেধা তালিকায় স্থান পেতে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)- থেকে পাওয়া যাবে।