News71.com
 Bangladesh
 31 Jul 18, 01:25 PM
 206           
 0
 31 Jul 18, 01:25 PM

আনাকাঙ্খিত আচরনের জন্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের দুঃখ প্রকাশ

আনাকাঙ্খিত আচরনের জন্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের দুঃখ প্রকাশ

নিউজ ডেস্কঃ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পুনরায় শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। মন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সেদিনের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার অনাকাঙ্খিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি সেদিনের আচরণের সমালোচনাকে গ্রহণ করেছেন। শাজাহান খান সেদিনের অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় বিসিআইসি অডিটরিয়ামে এক প্রতিনিধি সভায় এ আহ্বান জানান। নৌপরিবহন মন্ত্রী সেদিনের দুর্ঘটনার জন্য দোষিদের শাস্তি পাওয়ার বিষয়টি পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, দোষিদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কোনো সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে না। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬ দফা বাস্তবায়নের জন্য প্রতিনিধি সভার আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন