News71.com
 Bangladesh
 31 Jul 18, 01:28 PM
 360           
 0
 31 Jul 18, 01:28 PM

অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

নিউজ ডেস্কঃ ঢাকা শহরের বর্তমান গণপরিবহণে অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালক এবং গত রবিবার বিমানবন্দর সড়কে ২ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়। ঢাকা শহরের বর্তমান গণপরিবহণের অব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই সভার আয়োজন করা হয় বলে আজ পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন