
নিউজ ডেস্কঃ মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই কমিটি অনুমোদন করেছেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি:
সভাপতি: মো. রেজানুল হক চৌধুরী শোভন
সাধারণ সম্পাদক: গোলাম রাব্বানী
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:
সভাপতি: সাদ্দাম হোসাইন
সাধারণ সম্পাদক: সঞ্জিত চন্দ্র দাস
ঢাকা মহানগর ( উত্তর ):
সভাপতি: মো. ইব্রাহিম
সাধারণ সম্পাদক: সাইদুর রহমান হৃদয়
ঢাকা মহানগর(দক্ষিণ ):
সভাপতি: মেহেদী হাসান
সাধারণ সম্পাদক: মো. জোবায়ের আহমেদ
উল্লেখ্য গত ১২ মে কমিটি ঘোষণা ছাড়াই ছাত্রলীগের কাউন্সিল শেষ হয়েছিল। এরপরে লম্বা সময় ধরে নতুন নেতৃত্ব নির্বাচনে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের বিভিন্ন সেল যাচাই বাছাই করে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং একাধিক বার কথা বলেন নেতৃত্ব প্রত্যাশী সকল ছাত্রলীগ নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে । দীর্ঘ যাচাই বাছাই শেষে সন্মেলনের ২ মাস ২০ দিন পর এই কমিটি ঘোষণা করা হলো।