
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১২জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ পহেলা আগস্ট ২০১৮ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বদলী আদেশ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনন্জয় কুমার দাশ স্বাক্ষরিত এই আদেশে
১। শাহ আবিদ হোসেন, বিপিএম-সেবা, পুলিশ সুপার কুমিল্লা থেকে পুলিশ সুপার ময়মনসিংহ হিসেবে বদলি করা হয়েছে।
২। সৈয়দ নুরুল ইসলাম। বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ থেকে পুলিশ সুপার কুমিল্লাহিসেবে বদলি করা হয়েছে।
৩। মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার গাজীপুর থেকে উপ-পুলিশ কমিশনার, ডিএমপি হিসেবে বদলি করা হয়েছে।
৪। শামসুন্নাহার, পিপিএম, পুলিশ সুপার চাঁদপুর থেকে পুলিশ সুপার গাজিপুর হিসেবে বদলি করা হয়েছে।
৫। জিহাদুল কবির, পিপিএম পুলিশ সুপার পাবনা থেকে পুলিশ সুপার চাঁদপুর হিসেবে বদলি করা হয়েছে।
৬। শেখ রফিকুল ইসলাম, পিপিএম এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে পুলিশ সুপার পাবনা হিসেবে বদলি করা হয়েছে।
৭। সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে দিনাজপুর হিসেবে বদলি করা হয়েছে।
৮। মোঃ হামিদুল আলম, বিপিএম, পিপিএম(বার) পুলিশ সুপার দিনাজপুর থেকে উপ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হিসেবে বদলি করা হয়েছে।
৯। মোঃ আনিসুর রহমান, বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপার যশোর থেকে পুলিশ সুপার নারায়ণগঞ্জ হিসেবে বদলি করা হয়েছে।
১০। মঈনুল হক, বিপিএম,পিপিএম পুলিশ সুপার নারায়ণগঞ্জ থেকে পুলিশ সুপার যশোর হিসেবে বদলি করা হয়েছে।
১১। বিজয় বসাক,বিপিএম,পিপিএম পুলিশ সুপার বরগুনা থেকে উপ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম হিসেবে বদলি করা হয়েছে।
১২। মোঃ মারুফ হোসেন, উপ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম থেকে পুলিশ সুপার বরগুনা হিসেবে বদলি করা হয়েছে।