News71.com
 Bangladesh
 02 Aug 18, 12:40 PM
 451           
 0
 02 Aug 18, 12:40 PM

মন্ত্রীত্বের পাশাপাশি শ্রমিক ফেডারেশনের সভাপতি কেন ? শাজাহান খানকে লিগ্যাল নোটিশ

মন্ত্রীত্বের পাশাপাশি শ্রমিক ফেডারেশনের সভাপতি কেন ? শাজাহান খানকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ নৌমন্ত্রী শাজাহান খান কোন ক্ষমতা বলে মন্ত্রীর পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রয়েছেন তার কারণ ব্যাখ্যা করতে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার দুপুরে ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. একলাস উদ্দিন এ নোটিশ পাঠান বলে জানিয়েছেন তিনি। নোটিশে বলা হয়, শ্রমিক যদি কোনো সমস্যা বা অপরাধে জড়িত থাকে তবে ব্যবস্থা গ্রহণ করে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আপনি একজন মন্ত্রী হওয়ার পরও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি দায়িত্ব পালন করায় সাংবিধানিক এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

নোটিশে সংবিধানের ১৪৮ ধারা মোতাবেক ২০১৪ সালের ১২ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার পরেও কোন ক্ষমতা বলে একটি সাংবিধানিক পদে থেকেও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হয়েছেন। একই সঙ্গে সাংবিধানিক পদে থাকা কেন বেআইনি ও নৈতিকতা বিরোধী হবে না তা এ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন