
নিউজ ডেস্কঃ দেশের ১০টি জেলার ৩০০ ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যৈাগে এ অনুষ্ঠানে রাজশাহীর সারদা, হবিগঞ্জের লাখাই সহ চাঁদপুর, নীলফামারী, পটুয়াখালি, বগুড়া, কুড়িগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনার বিভিন্ন ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।