News71.com
 Bangladesh
 06 Aug 18, 07:59 AM
 286           
 0
 06 Aug 18, 07:59 AM

গুজব ছড়িয়ে উসকানি দেওয়ায় ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

গুজব ছড়িয়ে উসকানি দেওয়ায় ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক: চলমান ছাত্র আন্দোলনে গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয়। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইবার ক্রাইম ইউনিটের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ২৯ ব্যক্তি ও অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ রমনা থানার এজাহারে অভিযোগ করা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিউজ পোর্টালগুলো উসকানিমূলক ছবি, ভিডিও ও লেখা পোস্ট করে ছাত্রদের আন্দোলনকে উসকে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন