
নিউজ ডেস্ক: ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে দু’টি মামলা করা হয়েছে। সোমবার (০৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাদী হয়ে মামলা দু’টি করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি জানান, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দু’টি দায়ের করা হয়েছে। গত ৩ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।