News71.com
 Bangladesh
 07 Aug 18, 06:37 AM
 213           
 0
 07 Aug 18, 06:37 AM

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন বাংলাদেশ পুলিশের ৪ অতিরিক্ত আইজি

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন বাংলাদেশ পুলিশের ৪ অতিরিক্ত আইজি

নিউজ ডেস্কঃ সচিব পদমর্যাদা (গ্রেড-১) হিসাবে পদোন্নতি পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শক। বাকি দুজন হলেন-সিআইডির প্রধান শেখ হিমায়েত হোসেন, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান।গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই চার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে সচিব পদমর্যাদা হিসাবে পদোন্নাতি দেওয়ার কথা ছিল। কিন্তু পদোন্নতি বিষয়টি এতোদিন ঝুলে ছিল। এই নিয়ে আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন। পরে বিষয়টি সুরাহা হয়। পরে গতকাল শর্তসাপেক্ষে তাদের পদোন্নতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। শর্তানুযায়ী পুলিশে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারী পদ সৃজন করা হয়েছে। আর এই পদে পুলিশের উল্লেখিত চারজন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। তবে আদেশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অবসর ও অপসারণসহ সরকার চাইলে অন্যকোন করনে এই পদ বিলুপ্তির শর্তে এই সুপার নিউমোরিক পদ সৃজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন