News71.com
 Bangladesh
 07 Aug 18, 12:33 PM
 194           
 0
 07 Aug 18, 12:33 PM

বার্ষিক আয়কর বিবরনী জমাদিতে আ’ লীগসহ ৭"টি দলকে ইসি’র ১৫ দিনের সময়সীমা  

বার্ষিক আয়কর বিবরনী জমাদিতে আ’ লীগসহ ৭

নিউজ ডেস্ক: এ বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সাতটি দলকে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে নিবন্ধিত দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দেয়ার কথা থাকলেও এই কটি দল তা করতে ব্যর্থ হয়। এ জন্য দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ১৫ দিন সময় দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান সাংবাদিকদের বলেন, ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে সাতটি দল নানা কারণে যথাসময়ে অডিট রিপোর্ট জমা দিতে পারেনি। এ জন্য তারা বাড়তি সময় চেয়েছিল। কমিশন তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অডিট রিপোর্ট জমা দেয়ার জন্য সময় অনুমোদন করেছেন।

আরও যে ছয়টি দলকে হিসাব জমা দেয়ার জন্য কমিশন সময় দেয়া হলো- সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে ইসি চাইলে তার নিবন্ধন বাতিল করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন