News71.com
 Bangladesh
 07 Aug 18, 12:38 PM
 283           
 0
 07 Aug 18, 12:38 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য রফিকুল আলম।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য রফিকুল আলম।   

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দেন। ওই দিন থেকে নিয়োগ কার্যকর হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিএসএমএমইউ-এর নতুন উপ-উপাচার্য রফিকুল আলম ১৯৫৮ সালের ১ মার্চ চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯২ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস (মেডিসিন) ও ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি (নেফ্রলজি) ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ (এপিবি)"র ভাইস-প্রেসিডেন্ট এবং সোসাইটি অফ অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। দেশি-বিদেশি জার্নালে তার অর্ধশতাধিক প্রকাশনা রয়েছে। তার প্রকাশিত একটি বইয়ের নাম কিডনী নিয়ে যতকথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন