
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যারা আন্দোলনে ব্যর্থ হয়,তারা নালিশই করে। আর সেই নালিশটা দেশের লোকের কাছে করে না। বিদেশিদের কাছে করে। জনগণের কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি,যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। আজ বুধবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন,কোন সাড়া না পেয়েই তারা সব সময় বিদেশিদের কাছে ধরনা দেয় বিএনপি। এটা নতুন কিছু নয়, বিদেশিদের কাছে নালিশ দেওয়া তাদের পুরানো অভ্যাস।