News71.com
 Bangladesh
 10 Aug 18, 12:32 PM
 208           
 0
 10 Aug 18, 12:32 PM

বিদ্যুৎখাতে নেপাল-বাংলাদেশ সমঝোতা।।

বিদ্যুৎখাতে নেপাল-বাংলাদেশ সমঝোতা।।

নিউজ ডেস্কঃ নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করতে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। আজ শুক্রবার দুপুরে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে স্বাক্ষরিত সমঝোতার আওতায় নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানি ও বিদ্যুৎখাতে উভয় দেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের খুটিনাটি তুলে ধরা হয়েছে। নেপালের জ্বালানি,পানি ও সেচ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। চুক্তির পরে নসরুল হামিদ বলেন,দুই দেশেরই উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানো দরকার। বিদ্যুৎ,যোগাযোগসহ সব ক্ষেত্রেই এই সহযোগিতার প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন