
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, আগামী নির্বাচনে আমি ৩০০ আসনেই প্রার্থী দেবো। তবে যদি বিএনপি অংশ নেয় তবে আমার নির্বাচনী কৌশল ভিন্ন হবে।নির্বাচনের আগে রাজনৈতিক অনেক কৌশল হয়। সেই ভবিষ্যতের কৌশল আমি ভবিষ্যতেই নেবো।আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ।এরশাদ বলেন, নির্বাচন কমিশন পরিবর্তনের যে দাবি উঠেছে সেই দাবির সঙ্গে আমরা একমত নই। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে এই নির্বাচন কমিশনের অধীনেই হবে বলে আমি মনে করি। উনি ভালো করবে। নির্বাচন কমিশন পরিবর্তনের দাবি আমরা করি না। এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব।