News71.com
 Bangladesh
 14 Aug 18, 05:37 AM
 184           
 0
 14 Aug 18, 05:37 AM

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
নিউজ ডেস্ক: ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সৈয়দপুর ৪৪ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন