
নিউজ ডেস্ক: রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ জয়নুল বারী রংপুর এবং দারিদ্র্যপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাসকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৩ আগস্ট) জারি করা এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (১৪ আগস্ট) প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।