News71.com
 Bangladesh
 14 Aug 18, 07:58 AM
 220           
 0
 14 Aug 18, 07:58 AM

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়।।

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়।।

নিউজ ডেস্কঃ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত আগামী ২২ আগস্ট (বুধবার) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আজ দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এ সময় প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসি'র অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন