News71.com
 Bangladesh
 15 Aug 18, 12:42 PM
 185           
 0
 15 Aug 18, 12:42 PM

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করবে আওয়ামী লীগ।।ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করবে আওয়ামী লীগ।।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,পৃথিবীতে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নৃশংসতম পঁচাত্তরের পনেরই আগস্টের হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী,অন্তঃসত্ত্বা নারীরা ছিলেন না,অবুঝ শিশুও ছিল না। কিন্তু এখানে নারী-শিশুসহ সপরিবারে বঙ্গবন্ধুকে করা হয়। আজ বুধবার জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা,বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তির সংগ্রামের আপোষহীন কাণ্ডারি। তিনি আরও বলেন,যে কোনো যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎসাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। তবে সরকারবিরোধী কোনো আন্দোলন হলে জনগণকে সঙ্গে নিয়ে ওই অপশক্তিকে প্রতিহত করা হবে। আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি,বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন