News71.com
 Bangladesh
 15 Aug 18, 03:32 PM
 455           
 0
 15 Aug 18, 03:32 PM

ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান।।

ভারতের ৭২তম স্বাধীনতা দিবসে ঢাকায় পতাকা উত্তোলন অনুষ্ঠান।।

নিউজ ডেস্কঃ ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্সে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এরপর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের বার্তা পড়ে শোনান। অনুষ্ঠানে ছয় শ’রও বেশি ভারতীয় নাগরিক ও হাইকমিশন কর্মকর্তা উপস্থিত ছিলেন।তাঁরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন