News71.com
 Bangladesh
 18 Aug 18, 04:13 AM
 228           
 0
 18 Aug 18, 04:13 AM

তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় এক শ্রমিক নিহত।।

তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় এক শ্রমিক নিহত।।

রাজধানীর তেজগাঁওয়ে মাইক্রোবাস চাপায় মো. শফিকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। তারা দুজনই রাজধানীর কড়াইল বস্তিতে থাকেন বলে জানা গেছে।আজ শনিবার ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১ নং গেটের অদূরে এ ঘটনা ঘটে।জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১ নং গেটের অদূরে সড়কে কাজ করছিল শ্রমিকরা।এ সময় রাত ৩ টার দিকে একটি বেপরোয়াগতির মাইক্রোবাস শ্রমিকদের চাপা দেয়।পরে শফিকুল ও ইসমাইলকে ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।অপরদিকে ইসমাইলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তেজগাঁও থানার এএসআই মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শফিকুলের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন