News71.com
 Bangladesh
 19 Aug 18, 08:55 AM
 269           
 0
 19 Aug 18, 08:55 AM

ডিএমপির এসি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি।

ডিএমপির এসি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি।

 

নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। গতকাল শনিবার ডিএমপি সদর দফতর থেকে জারিকৃত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মো. হান্নানুল ইসলামকে মহানগর গোয়েন্দা-ডিবি উত্তর বিভাগে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সুমন কান্তি চৌধুরীকে ডিবি উত্তর বিভাগে, বুনিয়াদী প্রশিক্ষণ থেকে প্রত্যাগত মো. মাহামুদ হাসানকে ডিবি-পশ্চিম বিভাগে, ডিএমপির সদর দফতরের তাহসীনা আরিফকে ট্রাফিক পশ্চিম (প্রশাসন) বিভাগে, ডিএমপির সদর দফতরের এম এম মঈনুল ইসলামকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, ডিএমপির সদরদফতরের আবুল হাসানকে প্রটেকশন বিভাগে, ডিএমপির সদর দফতরের ধ্রুব জ্যোতির্ময় গোপকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে, ডিএমপির সদর দফতরের মো. মাহমুদ খানকে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগে এবং ডিএমপির সদর দফতরের মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন