News71.com
 Bangladesh
 20 Aug 18, 04:14 AM
 267           
 0
 20 Aug 18, 04:14 AM

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়,আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন