News71.com
 Bangladesh
 22 Aug 18, 05:58 AM
 240           
 0
 22 Aug 18, 05:58 AM

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ঈদের শুভেচ্ছা।।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ঈদের শুভেচ্ছা।।

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।দুই মিশনের অফিসিয়াল ফেসবুকে এই শুভেচ্ছা জানান তারা।আজ বুধবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মার্শা বার্নিকাট বলেন, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। তবে ঈদ ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন,ঈদ মোবারক।আমি ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।এই ঈদ আপনার ও আপনার প্রিয়জনের জন্য হয়ে উঠুক সুন্দর ও শান্তিময়।যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন