News71.com
 Bangladesh
 25 Aug 18, 12:55 PM
 256           
 0
 25 Aug 18, 12:55 PM

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩।।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ শিকারের সময় তিন জনকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে এক বোতল কীটনাশক, ১০ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।আজ শনিবার সকালে বনের শ্যালা নদীর হরিণটানা এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আলতাফ হোসেন (২৫), জামাল হাওলাদার (২৭) ও আলাউদ্দিন হাওলাদার (৩০)।পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে শ্যালা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় ওই তিন জনকে হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন