News71.com
 Bangladesh
 26 Aug 18, 08:32 AM
 295           
 0
 26 Aug 18, 08:32 AM

আগামী ২৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।।

আগামী ২৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।।


নিউজ ডেস্কঃ আগামী ২৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ জানান,মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে ২৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি বলেন,গতকাল থেকে চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজও তা বলবৎ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন