News71.com
 Bangladesh
 27 Aug 18, 06:42 AM
 179           
 0
 27 Aug 18, 06:42 AM

আজ থেকে মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া শুরু।।

আজ থেকে মেডিক্যালে ভর্তির প্রক্রিয়া শুরু।।

নিউজ ডেস্কঃ এমবিবিএস কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হচ্ছে।এতে আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৯ থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪। আগামী ৫ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞরিত তথ্য http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন