News71.com
 Bangladesh
 27 Aug 18, 04:14 PM
 180           
 0
 27 Aug 18, 04:14 PM

ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন।।বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন।।বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ এখন অনেক সচেতন। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি বলেন,আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোন অভাব হবে না। আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশাবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন