News71.com
 Bangladesh
 28 Aug 18, 05:36 AM
 218           
 0
 28 Aug 18, 05:36 AM

ঢাবিতে ভর্তি আবেদনের শেষ দিন আজ।।

ঢাবিতে ভর্তি আবেদনের শেষ দিন আজ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার।গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার দুপুর ২টায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণিতে এবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ১২ অক্টোবর, চ-ইউনিটের (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের (অংকন) ২২ সেপ্টেম্বর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন