News71.com
 Bangladesh
 30 Aug 18, 12:25 PM
 262           
 0
 30 Aug 18, 12:25 PM

জন্মাষ্টমীতে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে

জন্মাষ্টমীতে ঢাকার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে

নিউজ ডেস্ক: দেশের শেয়ারবাজারে আগামী ২ সেপ্টেম্বর (রবিবার) কোনো লেনদেন হবে না। হিন্দু সম্প্রদায়েল ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসইর পাবলিকেশন ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, জন্মাষ্টমী উপলক্ষে রবিবার সারা দেশে সরকারি ছুটি থাকবে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস, ব্যাংক ও বীমার কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি নির্দেশনা মেনে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। জন্মাষ্টমীর ছুটির পর ৩ সেপ্টেম্বর যথানিয়মে শেয়ারবাজারের লেনদন শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন